ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৪, ৩১ জানুয়ারি ২০২১

করোনার ২ লাখ ২৮ হাজার ডোজ টিকা পেলো সিলেট

ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। এ উপলক্ষে দেশের সকল জেলায় পৌঁছে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন। রোববার (৩১ জানুয়ারি) সিলেটে পৌঁছে দেয়া হয়েছে ২ লাখ ২৮ হাজার ডোজ ভ্যাকসিন।

বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে রোববার বেলা পৌনে ১ টায় সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। টিকাগুলো গ্রহণ করেন  সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাজিয়া সুলতানা ও জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

জানা গেছে, ভ্যাকসিনবাহী ফ্রিজার ভ্যানটি শনিবার ঢাকা থেকে রওনা দেয়। পরে সকাল ৬ টায় সুনামগঞ্জ গিয়ে ভ্যাকসিনের কিছু ডোজ নামিয়ে সকালে সিলেটের পথে রওনা হয়। পুলিশ প্রহরায় ভ্যাকসিনবাহী ফ্রিজার ভ্যানটি বেলা পৌনে ১ টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট সিভিল সার্জন কার্যালয়ে আনা হয়। 

জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেন, ‘মোট ১৯০ টি কার্টনে ২ লাখ ২৮ হাজার ডোজের টিকা বুঝে পেয়েছি। প্রতি কার্টনে ১২০০ ভায়াল আছে। প্রতি ভায়ালে ১০টি ডোজ আছে। ভ্যাকসিনগুলো আমাদের ইপিআই কোল্ডরুমের ওয়ার্ক ইন কুলারে সংরক্ষণ করা হচ্ছে। আপাতত সেখানে পুলিশ প্রহরা আছে।' 

১৫৩টি কেন্দ্রে বুথের মাধ্যমে সিলেটে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। যার মধ্যে সিলেট মহানগর এলাকায় রয়েছে ২৫ টি কেন্দ্র।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়