গোলাপগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০:৩৪, ৩১ জানুয়ারি ২০২১
গোলাপগঞ্জে নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মো. রুহেল আহমদ
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। পৌরসভার ৯ টি কেন্দ্রের কোনোটিতেই তিনি জয়লাভ করতে পারেন নি।
গোলাপগঞ্জ পৌরসভার ২২ হাজার ৯১৬ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৭৯৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। শতকরা ভোট পড়েছে ৭০ দশমিক ৫ ভাগ।
সাধারণত মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক অংশের নিচে পেলে যে কোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচনে ৯ টি কেন্দ্র মিলিয়ে মো. রুহেল আহমদ পেয়েছেন ১১৭৫ ভোট। ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
দ্বিতীয়বারের মতো এই পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল। তিনি জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৫১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া আহমদ পাপলু মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৪৫৫৮টি ভোট। আর ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ৪ হাজার ২২২টি ভোট পেয়েছেন।
উল্লেখ্য, শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























