জকিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১২:২২, ১ ফেব্রুয়ারি ২০২১
জকিগঞ্জে জামানত হারালেন ৫ মেয়র প্রার্থী
সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ জামানত হারিয়েছেন ৫ মেয়র প্রার্থী। যাদের মধ্যে রয়েছে বিএনপি, জাতিয় পার্টি মনোনীত প্রার্থীও। ৫ মেয়র প্রার্থীর কেউই মোট প্রয়োগ হওয়া ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোটও পান নি।
শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত জকিগন পৌরসভা নির্বাচনে মোট ভোট দেয়া হয়েছে ৯ হাজার ৮৪০টি। যার মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন পেয়েছেন ৬৫৯ ভোট, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল আহমেদ তাপাদার পেয়েছেন ৬০৭ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক ফারুক (লাঙ্গল) পেয়েছেন ৭৫৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম (হ্যাঙ্গার) পেয়েছেন ১ হাজার ১৫৭ ভোট এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা (চামচ) পেয়েছেন মাত্র ১৮৫ ভোট।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্বাচনে কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোটও না পান তাহলে সেই প্রার্থী জামানত ফিরে পাওয়ার যোগ্যতা হারাবেন। সে হিসেবে জামানত রক্ষা করতে পরাজিত প্রার্থীদের ১ হাজার ২১৭টি করে ভোট পাওয়া দরকার ছিল। কিন্তু কেউই এতো ভোট পান নি।
জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ মাত্র ২ ভোটের ব্যবধানে জয়ী হয়ে জকিগঞ্জের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ হাজার ৮৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ পেয়েছেন ২ হাজার ৮১ ভোট।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























