হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২১
হবিগঞ্জে প্রথম করোনার টিকা নেবেন জেলা প্রশাসক কামরুল হাসান
সংগৃহীত
দেশের অন্যান্য জেলার মতো হবিগঞ্জেও আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। সেখানে করোনার প্রথম টিকা নেবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বুধবার দুপুর ১টায় জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন কামরুল হাসান নিজেই।
কামরুল হাসান বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশের মতো হবিগঞ্জেও টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। জেলার ২৪টি বুথ স্থাপনের মাধ্যমে করোনার টিকা প্রদান করা হবে। জেলায় সবার আগে আমি করোনার টিকা গ্রহণ করব।
সংবাদ সম্মেলনে এডিসি মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন ব্যানার্জি, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























