ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৪:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২১

সিলেটে তেলবাহী ট্রেনের ১০ বগি লাইনচ্যুত, চলছে উদ্ধারকাজ

সংগৃহীত

সংগৃহীত

সিলেটের ফেঞ্চুগঞ্জে এক তেলবাহী ট্রেনের ২১টি বগির মধ্যে ১০টি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল।

জানা গেছে, ট্রেনের লাইনচ্যুত ১০ বগির মধ্যে ৭টি দুমড়ে-মুচড়ে যায়। ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি তেল। আশপাশের অনেক পুকুর-জলাশয়ে এ থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে।

গভীর রাতে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন নিয়ে আসা তিন সদস্যের দল উদ্ধার কাজ শুরু করেন। তবে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত লাইনচ্যুত তেলবাহী ১০টি বগির মধ্যে মাত্র দুটি উদ্ধার করতে পেরেছেন বলে জানা গেছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রেলওয়ে সিলেট স্টেশন সূত্রে জানা গেছে, লাইনচ্যুত এই ট্রেন উদ্ধারে আরও অন্তত সাত-আট ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়