ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৬, ৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:১০, ৬ ফেব্রুয়ারি ২০২১

২৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

ফাইল ছবি

ট্রেনের বগি লাইনচ্যুতির প্রায় ২৮ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। 

দুর্ঘটনাকবলিত তেলবাহী বগিগুলো উদ্ধার ও লাইন মেরামত করা হলে শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রেল চলাচল শুরু হয়।

ভোর ৫টা থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে সিলেট স্টেশন ম্যানেজার খলিলুর রহমান। তিনি জানান, রেলের ছয়টি ইউনিটের দুই শতাধিক কর্মী একযোগে প্রায় ২৮ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে রেল চলাচল স্বাভাবিক করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের বিয়ালীবাজারের কাছে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে আসা জ্বালানি তেলবাহী ট্রেনের ২১টি বগির (ওয়াগন) মধ্যে ১০টি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে।

এ সময় তেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলে স্থানীয় লোকজন হাঁড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করে। রাতের বেলা অন্ধকারের মধ্যে পুলিশ চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্যর একটি তদন্ত কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে।

আগামী তিন কর্মদিবসের মধ্যে এ কমিটিকে তদন্তের প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়