ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:০১, ৭ ফেব্রুয়ারি ২০২১

সিলেটে করোনার টিকাদান শুরু

করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে শুরু হয়েছে গণহারে টিকদান কর্মসূচি। সারাদেশের মতো সিলেটেও রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে এমএজি ওসমানী হাসপাতালে টিকা প্রয়োগের মধ্য দিয়ে সিলেটেও করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান শুরু হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশে গণ টিকাদান কার্যক্রম শুরু করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভার্চুয়ালি সিলেটে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন

পরে সকাল ১১ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ১০, ১১ ও ৪ নং বুথে তিনজনের টিকাদানের মাধ্যমে সিলেটে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম টিকা নিলেন যারা-

সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেয়া প্রথম তিনজন হলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপন ও সাংবাদিকদের মধ্যে জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের ৭০০ জনকে টিকা প্রদান করা হবে আজ। ইতোমধ্যে তাদের মোবাইলে টিকা গ্রহণের জন্য বার্তা প্রদান করা হয়েছে। তাছাড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা গ্রহণের জন্য সিলেট জেলায় এ পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ১৮ হাজার ৮৯ জন।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়