ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২১

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি খায়ের, সম্পাদক সোহেল

জাহাঙ্গীর আলম খায়ের ও নবীন সোহেল

জাহাঙ্গীর আলম খায়ের ও নবীন সোহেল

আগামী দুই বছরের জন্য সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে জাহাঙ্গীর আলম খায়েরকে সভাপতি ও নবীন সোহেলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।

জাহাঙ্গীর আলম সমকাল, চ্যানেল এস টেলিভিশন ইউকে, শুভ প্রতিদিন, ও সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমের এবং নবীন সোহেল বাংলাদেশের খবর ও শুভ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সাবেক সহ-সভাপতি আশিক আলীর সভাপতিত্বে এক জরুরী সভায় ২০২১-২০২৩ অর্থবছরের জন্য ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি, সময়ের ডাক টুয়েন্টিফোর টিকম), সহ-সভাপতি কামাল হোসেন (যায়যায়দিন, একাত্তরের কথা, সিলেট সান ডটকম), সহ-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ, সিলেট আপডেট ডটকম), কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ (মানবজমিন, শ্যামল সিলেট, বাংলাপেইজ টুয়েন্টিফোর ডটকম), দপ্তর সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব, সিলেটবাণী, বিশ্বনাথের ডাক টুয়েন্টিফোর ডটকম), প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), নির্বাহী সদস্য মাওলানা শিব্বির আহমদ (মাসিক আল-ফারুক), আশিক আলী (যুগান্তর, যুগভেরী, সিলেট প্রতিদিন টুয়েন্টিফোর ডটকম), রোহেল উদ্দিন (গণকন্ঠ, কেটিভি), শুকরান আহমদ রানা (সকালের সময়, সিলটিভি ডটকম) এবং বদরুল ইসলাম মহসিন (এটিএনবাংলা ইউকে, রাজনীতি, জৈন্তাবার্তা)।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়