সিলেট প্রতিনিধি
আপডেট: ১৪:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০২১
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল আবারও করোনা পজিটিভ
ডা. জাহিদুল হক
আবারও করোনায় আক্রান্ত হয়েছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল হক। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে দ্বিতীয়বারের মতো তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিসিকের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আবদুল আলিম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. জাহিদুল হক বর্তমানে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত বছরের জুলাই মাসে সপরিবারে করোনায় আক্রান্ত হন ডা. জাহিদুল হক। সিলেটে তিনি প্রথম ব্যক্তি যিনি দ্বিতীয়বারের মতো ভাইরাসটির দ্বারা সংক্রমিত হয়েছেন।
আবদুল আলিম শাহ আরও বলেন, সোমবার করোনার উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য নমুনা দেন। এর পরের দিন ফল পজিটিভ আসে। পরিবারের সদস্যদের সুরক্ষা দিতে ও আইসোলেশন পালনে মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, গত বছর করোনাভাইরাস সংক্রমিত হয়ে ডা. জাহিদুল হকের বাবা নজরুল ইসলাম মারা গিয়েছিলেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























