সিলেট প্রতিনিধি
দুর্নীতির অভিযোগে গোয়াইনঘাটের ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদসহ ৯ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ইনছান আলী রোববার (১৪ ফেব্রুয়ারি) ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাহ আলম।
মামলায় প্রধান আসামি করা হয়েছে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ। এছাড়া অন্যান্য আসামিরা হলেন- গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান, একই থানার মামারবাজার এলাকার ইমরান হোসেন ওরফে জামাই সুমন, বল্লাঘাট এলাকার বর্তমান বাসিন্দা আলাউদ্দিন, নয়াবস্তির পাখি মিয়ার পুত্র সমেদ, ফয়জুল ইসলাম, মো. ফিরোজ, রহমত আলী ও সানু মিয়া।
মামলা সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ ও এসআই আব্দুল মান্নান তার মৌরসী জায়গা অন্যান্য আসামিদের পাথর তুলতে দেওয়ার মাধ্যমে আর্থিক ফায়দা হাসিল করেন এবং তিনি নিষেধ করলে তার উপর বলপ্রয়োগ করা হয়।
এজহারে আরও উল্লেখ করা হয়, অন্যান্য সরকারি খাস জায়গা থেকে আসামিদের পাথর উত্তোলনের সুযোগ করে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে তেমনই বিভিন্ন যন্ত্রের ব্যবহারের ফলে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
উল্লেখ্য, আদালত ইনছান আলীর করা মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনে তদন্তে সাপেক্ষে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























