ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২১

পৌনে দুই কোটি টাকা আত্মসাত, সিলেটে ব্যাংক কর্মকর্তা আটক

ডিবি পুলিশের সাথে আটককৃত শাহাদাত

ডিবি পুলিশের সাথে আটককৃত শাহাদাত

একাধিক গ্রাহকের প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) -এর এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ইউসিবিএলের জিন্দাবাজার শাখা থেকে মো. শাহাদত আবেদীন সিরাজী (৩৮) নামে ওই কর্মকর্তাকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃত শাহাদাত আবেদীন বিয়ানীবাজার থানাধীন দোয়ারা গ্রামের মৃত শওকত আলী সিরাজীর ছেলে।

এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ওসি ডিবি (উত্তর) সাইফুল আলম।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) -এর বিয়ানীবাজার শাখার ম্যানেজার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে মো. শাহাদত আবেদীন সিরাজী একাধিক গ্রাহকের অজ্ঞাতসারে তাদের স্বাক্ষর জাল করে গ্রাহকের এফডিআরের বিপরীতে লোন মোট ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৬৯৪ টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে  ব্যাংকের নিয়মিত অডিটে বিষয়টি ধরা পরলে মঙ্গলবার ইউসিবিএল এর সিলেট শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহাদতকে জিজ্ঞাসাবাদ করেন। তখন তিনি টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ওসি ডিবি (উত্তর) সাইফুল আলম বলেন, বিয়ানীবাজার ইউসিবিএল শাখার তৎকালীন ম্যানেজার কর্তৃক প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা শাহাদাতকে আটক করা হয়েছে। এরই মধ্যে তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হচ্ছে।

জানা গেছে, এ ঘটনায় ইউসিবিএল বিয়ানীবাজার শাখার চলতি দায়িত্বে থাকা ম্যানেজার তানভীর আহমদ বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি   

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়