সিলেট প্রতিনিধি
আপডেট: ২২:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০২১
সিসিকের কর্মচারীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, ধর্মঘটের ডাক
সংগৃহীত
অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের জেরে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (১৪১৮) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম বলেন, চৌহাট্টার স্ট্যান্ড সরাতে আমরা সিটি মেয়রের কাছে কিছুটা সময় চেয়েছিলাম। তিনি আমাদের কথায় রাজী হয়েছিলেন। কিন্তু দুপুরে অতর্কিতে লোকজন নিয়ে এসে তিনি আমাদের উপর হামলা চালান। এতে আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে।
তিনি বলেন, শ্রমিকদের উপর হামলার প্রতিবাদ ও উচ্ছেদের আগে আমাদের স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ করে দেয়ার দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
এদিন দুপুরে সিসিকের কর্মীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে শ্রমিকরা দক্ষিণ সুরমার চন্ডিরপুলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























