ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১

বিয়ানীবাজার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ

সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ

বিয়ানীবাজার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সুয়াইবুর রহমান স্বপনকে (দৈনিক যুগান্তর, নবউদ্ধাম) সভাপতি ও তোফায়েল আহমদকে (দৈনিক জালালাবাদ, বিয়ানীবাজার টাইমস) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় পৌর শহরস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।

কমিটির অন্য দায়িত্ব প্রাপ্তরা হলেন- কোষাধ্যক্ষ পদে আবু তাহের রাজু (দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক সবুজ সিলেট), সহ-সভাপতি আহমেদ সাহেদ (জনতা টিভি), সহ সাধারণ সম্পাদক তাজবির আহমদ ছাইম (দৈনিক যায়যায় দিন), সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এহসান করিম খোকন (জনতা টিভি), প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সাজু (দৈনিক একাত্তরের কথা) এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিম উদ্দিন আরিফ (দৈনিক আমাদের অর্থনীতি)।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- খালেদ সাইফুদ্দীনজাফরি (সাবেক সভাপতি, বিয়ানীবাজার প্রেসক্লাব), এম.হাসানুল হক উজ্জল (চ্যানেল এস), রাজু ওয়াহিদ ( দৈনিক উত্তরপূর্ব) , আহমেদ ফয়সাল (দৈনিক সমকাল) এবং আহমদ রেজা চৌধুরী (ডেইলি আওয়ার টাইমস)।

সভায় উপস্থিত সকলের সম্মতিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে,শীঘ্রই অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ানীবাজার প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়