সিলেট প্রতিনিধি
আপডেট: ১৬:১২, ১৮ ফেব্রুয়ারি ২০২১
সিলেটে সংঘর্ষের ঘটনায় তিন মামলা দায়ের
সংগৃহীত
অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের জেরে বুধবার সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বুধবাতে দুইটি মামলা করেন। অপর মামলাটি সিলেট সিটি কর্পোরেশনের উপ সহকারি প্রকৌশলী দেবব্রত দাস বাদী হয়ে করেছেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে করা অস্ত্র মামলায় ফয়সল আহমদ ফাহাদকে নামের একজনকে আসামি করা হয়েছে। তিনি এই মামলায় গ্রেফতার রয়েছেন। পুলিশের দায়ের করা আরেক মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে। মামলাটির বাদী সিসিকের উপ সহকারি প্রকৌশলী দেবব্রত দাস। মামলাতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার দুপুরে সিসিকের কর্মীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শ্রমিকরা দক্ষিণ সুরমার চন্ডিরপুলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
এদিকে সংঘর্ষের প্রতিবাদে সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা।
আরও পড়ুন: সিসিকের কর্মচারীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, ধর্মঘটের ডাক
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























