সিলেট প্রতিনিধি
সিলেটে সৎ মা-বোন-ভাইকে কুপিয়ে হত্যা
ঘাতক আবাদ হোসেন
পারিবারিক কলহের জেরে সৎ মা, বোন, এবং ভাইকে কুপিয়ে হত্যা করেছে আবাদ হোসেন (২২) নামের এক যুবক। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মহানগরের শাহপরান (রহ.) থানার বিআইডিসি এলাকার মীর মহল্লায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০), তার মেয়ে মাহা বেগম (৯) ও ছেলে তাহসান (৭)। ঘটনার পর তাহসানকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলেও শেষ রক্ষা করা যায় নি।
খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, শাহপরান থানার সহকারী কমিশনার ময়নূল আবছর ও ওসি সৈয়দ আনিসুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেন।
শাহপরান থানায় অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন দা দিয়ে তার সৎ মা, বোন ও ভাইকে কোপাতে থাকেন। ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎ ভাই তাহসানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। তোশকে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার সময় ওই কিশোরকে আটক করে পুলিশ। আর মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























