ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১

এবার আন্দোলনে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

সিলেটে শিক্ষার্থীদের আন্দোলন

সিলেটে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রী ঘোষণা অনুযায়ী আগামী ২৪ মে এর আগে খুলবে না বিশ্ববিদ্যালয়। আর বন্ধের এই সময়ে নেয়া হবে না কোনো পরীক্ষা। আদেশ অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত করেছে তাদের চলমানসহ সকল ধরণের পরীক্ষা। এর জেরে দেশব্যাপী চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলন। এবার সেই তালিকায় যুক্ত হলো সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট নগরীর চৌহাট্টায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ বিভিন্ন দাবি নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিন দুপুর ১২টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। যাতে অংশগ্রহণ করেন সিলেটের ৫ শতাধিক শিক্ষার্থী।  

শিক্ষার্থীদের অভিযোগ, যেখানে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক সভা থেকে শুরু করে খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের শিক্ষাখাতকে ধ্বংস করার পায়তারা হচ্ছে।

শিক্ষার্থীরা বলেছেন, অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে কঠোর আন্দোলনে যাবেন।

এসময় তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান মাস্টার্সসহ সকল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং স্বাস্থ্যসুরক্ষা মেনে দ্রুত সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাস খুলে দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়