ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১২:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০২১

এনা-লন্ডন এক্সপ্রেস সংঘর্ষ: নিহত বেড়ে ৮

দুই বাসের সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া এনা পরিবহন

দুই বাসের সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া এনা পরিবহন

ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশীদপুর এলাকায় এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

নিহত আট জন  হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালমান খান (২৮), ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নুরুল আমিন (৫০), সাগর (১৯), সিলেটের ওসমানী নগরের মঞ্জুর আহমদ মঞ্জু (৩৫), একই উপজেলার জাহাঙ্গির হোসেন (৩০),  সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসাতালের প্রভাষক ডা. ইমরান খান রুমেল (৪৮) ও সিলেট নগরের আখালিয়ার শাহ কামাল (৪৫) ও রহিমা বেগম।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। পরবর্তীতে হাসপাতালে নেয়ার সময় তিনজন মারা যান। সবশেষে এক নারী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুরমার রশিদপুরে সড়ক দুর্ঘটনায় পরা বাসগুলো হলো সিলেটগামী লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১)।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়