ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১২:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১

নির্মাণাধীন বাড়ি দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহন লাল দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর সদরের ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মোহন লাল দাস একই এলাকার মুন্না লাল দাসের ছেলে। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে পৌর সদরের কদমতলীস্থ একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন তিনি।

নিহতের ছোট ভাই রাজন লাল দাস জানান, নিজেদের নির্মাণাধীন একটি বাসা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোহন লাল। আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, এ সংক্রান্ত কোন তথ্য জানা নেই বলে জানিয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

আইনিউজ/আরআর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়