নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট: ১৬:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২১
সিলেটে ফের আন্দোলনে শিক্ষার্থীরা
কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধনরত শিক্ষার্থীরা। ছবি: আইনিউজ
জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা ও চলমান সকল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সিলেটে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় শহিদ মিনার সম্মুখে মানববন্ধন করছেন তারা।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় এ মানববন্ধনে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিতে দেখা যায়। এ সময় স্লোগানে স্লোগানে বিভিন্ন দাবি উত্থাপন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তালবাহানা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজসহ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঘিরে বৈষম্য তৈরি করা হচ্ছে।’
এ সময় ব্যর্থতার দায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।
সিলেট সরকারি মহিলা কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিনা আক্তার বলেন, ‘দেশের সর্বক্ষেত্রে যখন মানুষ স্বাভাবিক জীবনযাপন করছেন, তখন করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের জীবনে অভিশাপ নিয়ে আসা হচ্ছে। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের অনার্স চূড়ান্ত বর্ষের এবং মাস্টার্স চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাতিল করে শিক্ষার্থীদের জীবন নষ্ট করা হচ্ছে।’
এর আগে, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে চৌহাট্টা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পৌনে ২টার দিকে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
আইনিউজ/এসএসইউ/আরআর
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























