ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৪:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৬:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১

সিলেটে ব্যাংক কর্মকর্তা হত্যার প্রধান আসামি চার দিনের রিমান্ডে

আসামি নোমান হাসনুর

আসামি নোমান হাসনুর

সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদ হত্যা মামলায় প্রধান আসামি অটোরিকশা চালক নোমান হাসনুরকে চার দিনের রিমাণ্ড দিয়েছে আদালত।  রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, আসামি নোমান হাসনুরের সাত দিনের রিমাণ্ডের আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে চার দিনের রিমাণ্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নোমান হাসনুর। সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত।

২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে পিটিয়ে গুরুতর আহত করেন সিএনজি অটোরিকশা চালক নোমান ও তার সহযোগীরা। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের ভাই বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

আইনিউজ/আরআর

সংশ্লিষ্ট খবর-

সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ হত্যা: প্রধান আসামির আত্মসমর্পণ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়