ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ২০:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২১

কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, মুক্তিপণ দাবি

গ্রেফতার মুহিবুর রহমান ও আদিল

গ্রেফতার মুহিবুর রহমান ও আদিল

সিলেটের মোগলাবাজারে এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণপরে মুক্তিপণ দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোরে বিশ্বনাথ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে, শনিবার ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার দুইজন হলেন- বিশ্বনাথের মাতাবপুর এলাকার চেরাগ আলীর ছেলে মুহিবুর রহমান ও খালপাড় এলাকার সোনা মিয়ার ছেলে আদিল

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, ২০ ফেব্রুয়ারি সকালে মোগলাবাজার এলাকায় মাদরাসা থেকে বই আনতে যাওয়ার সময় ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যান সিএনজি অটোরিকশা চালক মুহিবুর পরে জালালাবাদ থানার খালপাড়স্থ আদিলের দোকানের পেছনের কক্ষে নিয়ে তাকে পালক্রমে ধর্ষণ করেন আট যুবক। ধর্ষণের এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন ওই কিশোরীপরদিন ২১ ফেব্রুয়ারি সকালে তার বাবার নম্বরে ফোন তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অভিযুক্তরা।

কিশোরীর বাবা সেই মোবাইল নম্বরটি নিয়ে মোগলাবাজার এলাকায় খোঁজ করলে মুহিবুরের পরিচয় ও বাড়ির ঠিকানা দেন অন্যান্য অটোরিকশা চালকরা। এরপর সেখানে গেলে আত্মীয় স্বজনদের চেষ্টায় জানা যায় মুহিবুর ও ওই কিশোরীর অবস্থান।

এরইমধ্যে মুহিবুরের বাড়ি বিশ্বনাথে খবর গেলে ভোর ৪টার দিকে ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার এবং মুহিবুর ও আদিলকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ কিশোরীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত আরও ছয়জন এখনও পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আইনিউজ/আরআর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়