নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট: ২০:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আদালত থেকে হাজিরা দিয়ে বের হয়েই হামলার শিকার যুবক
সিলেটে আদালত থেকে হাজিরা দিয়ে বের হয়েই হামলার শিকার হয়েছেন এক যুবক। এ হামলায় গুরুতর আহত যুবককে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত যুবকের নাম আলাল আহমদ (৩৭)। তাঁর বাড়ি গোলাপগঞ্জের বাঘিরঘাট এলাকায়। জায়গাজমি নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪ টার দিকে কোর্ট পয়েন্ট থেকে অটোরিকশায় উঠার সময় আব্দুস সালামের নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ করেন ওই যুবক নিজেই।
এসময় তার পায়ে চাকু দিয়ে উভয় পায়ে ছুরিকাঘাতসহ মারপিট করা হয় বলে জানান তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবক ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধিন আছেন।
এব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ আইনিউজকে বলেন, আমরা ঘটনা খবর পেয়েছি। ফ্যামেলি থেকে মামলার প্রস্ততি চলছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























