সিলেট প্রতিনিধি
করোনা: সিলেট জেলায় বাড়ছে শনাক্ত, সবচেয়ে কম মৌলভীবাজারে
করোনাভাইরাস
বিশ্ব যখন করোনায় টালমাটাল তখন করোনা আক্রান্তে অনেকটাই নিরাপদ ছিলো সিলেট জেলা। কিন্তু এখন যখন টিকা নিয়ে আশার আলো দেখছেন তখন সিলেট বিভাগে নতুন শনাক্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে সিলেট।
শেষ ২৪ ঘণ্টার হিসেবে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ জন। যার ২১ জনই সিলেট জেলার বাসিন্দা। আর বাকি ২ জন হবিগঞ্জের। একই সময়ে সিলেট বিভাগে মিলে যখন করোনা জয়ীর সংখ্যা ৮৫ জন তখন সিলেট জেলায় মাত্র ১১ জন। তবে এ সময়ে সিলেট বিভাগের কোথায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সোমবার (১ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তবে শুরুর দিকে তুলনামূলক নিরাপদ থাকলেও মাঝামাঝি সময়ে এসেই সিলেটে উদ্বেগজনক হারে বাড়ে আক্রান্ত ও মৃত্যু। সে হিসেবে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ১৬ হাজার ৩০৫ জন হলেও এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৮০৮ জন। আর সুনামগঞ্জে ২ হাজার ৫৩ জন, হবিগঞ্জে ২ হাজার একজন ও মৌলভীবাজারে সবচেয়ে কম ১ হাজার ৯৪৩ জন।
এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন। এর মধ্যে সিলেট জেলাতেই কেবল মৃত্যুবরণ করেছেন ২১৪ জন।
আইনিউজ/এসএসইউ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























