ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৯:২৬, ১ মার্চ ২০২১
আপডেট: ১৯:৩৭, ১ মার্চ ২০২১

সরকার পতনের হুঙ্কার, পুলিশ আসতেই উধাও ছাত্রদল

সময় তখন বিকাল আনুমানিক সোয়া ৩ টা। সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট অবরোধ করে চলছে ছাত্রদলের বক্তব্য। বলা হচ্ছে 'সৈরাচার আওয়ামী লীগ সরকার মানুষের স্বাধীনতা হরণ করেছে। মানুষকে প্রশাসন দিয়ে জিম্মি করার চেষ্টা করছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, তুমি তৈরি থাকো। তোমার পতন হবে। জনগণকে সাথে নিয়ে তোমার পতন করা হবে।' ঠিক এমন মুহুর্তে পুলিশের গাড়ি কেবল পৌঁছে। সাথে সাথেই উধাও নেতাকর্মীরা!  মুহুর্তে যেন ফাঁকা জিন্দাবাজার। ঘটনাটি সোমবার (১ মার্চ)। 

লেখক মুশতাক আহমদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা ও লাঠিচার্জ করার প্রতিবাদে সারা দেশে ডাকা বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও ঝাটিকা মিছিল করে জেলা ও মহানগর ছাত্রদল।

বিকাল পৌনে ৩ টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে পৌঁছে সমাবেশে মিলিত হয়। এসময় সড়ক অবরোধ করে চলে সমাবেশ। কিন্তু এ সমাবেশ ৫ মিনিটের বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি ছাত্রদল। সমাবেশের সময় ঘটনাস্থলে পুলিশ না থাকলেও ৫ মিনিটের ভিতর পুলিশের উপস্থিতি দেখা যায়। আর তাতেই উধাও হয়ে যান ছাত্রদলের নেতাকর্মীরা। 

সিলেটের জিন্দাবাজারে ছাত্রদলের ঝাটিকা মিছিল

তবে এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুদীপ জ্যোতি এস'র মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, 'ওরা (ছাত্রদল) হঠাৎ করে একটি ঝাটিকা মিছিল করে। পুলিশ আসার সাথে সাথে তারা চলে গেছে।'

আইনিউজ/এসএসইউ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়