ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ২২:০৯, ১ মার্চ ২০২১
আপডেট: ২২:১০, ১ মার্চ ২০২১

সিলেটে লন্ডন থেকে আসা ১৬২ প্রবাসী কোয়ারেন্টাইনে

লন্ডন থেকে আসা ১৬২ প্রবাসী কোয়ারেন্টাইনে। ছবি: আইনিউজ

লন্ডন থেকে আসা ১৬২ প্রবাসী কোয়ারেন্টাইনে। ছবি: আইনিউজ

লন্ডন থেকে সিলেটে আসা ১৬২ জন প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সোমবার (১ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ইমিগ্রেশন কার্যক্রম শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১৬২ জন প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ১০টি হোটেলে ভাগ করে তাদের রাখা হয়েছে।

এর মধ্যে হোটেল হলিগেটে ৩০ জন, হোটেল ব্রিটেনিয়ায় ২৭ জন, হোটেল লা রোজে ২৪ জন, স্টার প্যাসিফিকে ২০ জন, হোটেল অনুরাগে ১৮ জন, হোটেল লা ভিস্তায় ১৫ জন, হোটেল নূর জাহানে ১১ জন, হোটেল হলি সাইডে ৮ জন, হোটেল রয়েল প্লামে ছয়জন এবং হোটেল রেইনবো গেষ্ট হাউজে তিনজন রয়েছেন।

আইনিউজ/আরআর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়