ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ২২:৫৬, ৩ মার্চ ২০২১
আপডেট: ২৩:৩৫, ৩ মার্চ ২০২১

সাজা শেষে ভারত থেকে দেশে ফেরার ভাগ্য হলো তাদের

সাজা শেষে দেশে ফেরা ৬ বাংলাদেশি। ছবি: আইনিউজ

সাজা শেষে দেশে ফেরা ৬ বাংলাদেশি। ছবি: আইনিউজ

ভারতে অনুপ্রবেশের দায়ে সাজা শেষে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি। বুধবার (৩ মার্চ) দুপুরে তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা শুল্ক স্থল বন্দর স্টেশন দিয়ে দেশে ফিরেছেন তারা। এ সময় বিয়ানীবাজার থানা পুলিশও উপস্থিত ছিল।

দেশে ফেরা ৬ জন হলেন- মো. সাদ্দার আলী, পিটু মণ্ডল, মো. আশরাফুল ইসলাম, মো. বাড্ডু মিয়া, সনজিত চন্দ্র দাশ ও মো. হাছান বিশ্বাস।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লুল রায় জানান, দেশে প্রবেশের পূর্বে শেওলা শেওলা আইসিপিতে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। কারো শরীরে করোনার উপসর্গ না পাওয়ায় এবং টেস্টে করোনা নেগেটিভ আসায় তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। আসামের গোয়াহাটি বাংলাদেশ দূতাবাসের প্রত্যক্ষ সহযোগিতা এবং ভারতে আসাম রাজ্যের একান্ত সহযোগিতায় তাদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

আইনিউজ/এসএসইউ/আরআর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়