ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৩:৪১, ৪ মার্চ ২০২১

সিলেটে করোনায় আরও একজনের প্রাণহানি

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭৯ জনে।

একইসঙ্গে নতুন করে বিভাগীয় পর্যায়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২৩ জনের। এর মধ্যে সিলেটের ১৩ জন, মৌলভীবাজারের দুইজন এবং বাকি আটজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৩৪৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৯ হাজার ৮৪৬ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৫৩ জন, হবিগঞ্জের ২ হাজার ৫ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৯৪৫ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় ২৮ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬৯৫ জন।

আইনিউজ/এসএসইউ/আরআর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়