ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ২২:৫০, ৪ মার্চ ২০২১
আপডেট: ২৩:১৫, ৪ মার্চ ২০২১

একদিনে সিলেটের মোগলাবাজারে নারীসহ ৩ লাশ

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের মোগলাবাজারে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

যার মধ্যে রয়েছেন এক গৃহবধূ। যিনি কথা কাটাকাটির জেরে স্বামীর ঘুষিতে মারা যান। নিহতের নাম লাকি বেগম। সে শ্রীরামপুর এলাকার মোহাম্মদ সাহিদ আহমদের স্ত্রী।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় তার মৃত্যু হলে স্বামী স্বেচ্ছায় থানায় এসে স্ত্রীর মৃত্যুর বিষয়টি জানান। তাদের সংসারে ৫ মাস বয়সের এক কন্যাসন্তান রয়েছে।

অপরদিকে মোগলাবাজার এলাকায় ছাদ ঢালাইয়ের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন একই এলাকার জুবায়ের (২৮) নামের একজন। বেলা পৌনে ২ টার দিকে ঘটনাটি ঘটলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৩ টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

এছাড়াও গতকাল বুধবার (৩ মার্চ) বডিরপাড়া এলাকায় ট্রলি উল্টে আহত হন চালক পাপুল (২২)। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যায় সে। নিহত পাপুল মোগলাবাজার এলাকার ছত্তিগড়স্থ ইলিয়াস আলীর ছেলে।

পৃথক ঘটনায় তিন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।

আইনিউজ/শাহ শরীফ উদ্দিন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়