ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১২:৩৮, ৫ মার্চ ২০২১

এক ঘুষিতেই অচেতন হয়ে পড়েন ব্যাংক কর্মকর্তা মওদুদ

আদালতে আসামি নোমান হাসনুর। ছবি: আইনিউজ

আদালতে আসামি নোমান হাসনুর। ছবি: আইনিউজ

সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদ হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি অটোরিকশা চালক নোমান হাসনুর। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে এ  জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে নোমান জানান, ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদের মাথায় ঘুষি দেন নোমান। এতে তিনি মাটিতে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন। এরপরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন নোমান।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চার দিনের রিমাণ্ড শেষে আদালতে হাজির করা হলে সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি দেন নোমান। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নোমান। সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত। পরে রোববার (২৮ ফেব্রুয়ারি) পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে চার দিনের রিমাণ্ড দেয় আদালত।

২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে পিটিয়ে গুরুতর আহত করেন অটোরিকশা চালক নোমান ও তার সহযোগীরা। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের ভাই বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

আইনিউজ/এসএসইউ/আরআর

সংশ্লিষ্ট খবর-

সিলেটে ব্যাংক কর্মকর্তা হত্যার প্রধান আসামি চার দিনের রিমান্ডে

সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ হত্যা: প্রধান আসামির আত্মসমর্পণ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়