ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ২০:১১, ৫ মার্চ ২০২১

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ র‍্যাবের জালে ব্যবসায়ী

আটক গিয়াস উদ্দিন

আটক গিয়াস উদ্দিন

সিলেটের কোম্পানীগঞ্জে ১৭০১ পিস ইয়াবাসহ গিয়াস উদ্দিন নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৫ মার্চ) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে জানান র‍্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ওবাইন।

এর আগে, বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার তেলীখাল ইউনিয়নের দলইরগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক গিয়াস উদ্দিন ওই এলাকার জমির মিয়ার ছেলে।

এএসপি ওবাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭০১ পিস ইয়াবাসহ গিয়াস উদ্দিনকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/এসএসইউ/আরআর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়