ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১২:২২, ৬ মার্চ ২০২১

সিলেটে আরও ৭ জনের করোনা জয়

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েছেন আরও ৭ জন। তবে নতুন করে কারো মৃত্যু হয়নি। 

শনিবার (৪ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন করে শনাক্ত ৯ জনের মধ্যে সুনামগঞ্জের চারজন, সিলেটের দুইজন ও হবিগঞ্জের একজন রয়েছেন। এছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই রোগীর শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

এতে আরও জানানো হয়েছে, শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৩৭৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৯ হাজার ৮৬৬ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৫৭ জন, হবিগঞ্জের ২ হাজার ৬ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৯৪৬ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় ৭ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭০৯ জন। মৃত্যুবরণ করেছেন ২৭৯ জন। 

আইনিউজ/এসএসইউ/আরআর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়