ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৭:০১, ৬ মার্চ ২০২১

সুশাসন প্রতিষ্ঠায় বন ও পরিবেশ সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুশাসন প্রতিষ্ঠায় বন ও পরিবেশ সচিবের মতবিনিময় সভা

সুশাসন প্রতিষ্ঠায় বন ও পরিবেশ সচিবের মতবিনিময় সভা

সুশাসন প্রতিষ্ঠায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উদ্যোগে এক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনু্ষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রনালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি।

মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) ড. মো. আশফাকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক মো. এমরান হোসেন, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. বদরুল হুদা প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন সিলেট খাদিম সিরামিকসের সহকারী ব্যবস্থাপক মো. শহিদুর রহমান, শ্রীমঙ্গলের জাগছড়া টি এস্টেটের ব্যবস্থাপক মো. নুরনবী, শেভরন বাংলাদেশের সহ-ব্যবস্থাপক এমএইচজে ফেরদৌস, কাজী ফার্মসের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক কাজী রবিউল ইসলাম প্রমুখ।

এছাড়াও সভায় শেভরন গ্যাস কোম্পানি, খাদিম সিরামিকস, কাজী ফার্মস, স্কয়ার গ্রুপ, প্রাণ গ্রুপ, চা-বাগান, বন বিভাগ, গ্র্যাণ্ড সুলতান টি রিসোর্ট এণ্ড গলফ, কাঠ ব্যবসায়ী, করাত কলের মালিক, মহালদার, ফার্নিচার ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/আরআর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়