ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৩:১২, ৭ মার্চ ২০২১
আপডেট: ১৩:১৪, ৭ মার্চ ২০২১

সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, চলছে দিনব্যাপী আয়োজন

জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন

জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক ৭ মার্চে সারাদেশের মতো সিলেটেও বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। এরই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে চলছে নানা আয়োজন।

রোববার সকাল সাড়ে ৯ টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে নির্মিত জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক ৭ মার্চের আনুষ্ঠানিক কার্যক্রম।

সর্বপ্রথম সিলেট বিভাগীয় কমিশনারের ফুলেল শ্রদ্ধা নিবেদনের করেন। এরপর যথাক্রমে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রশাসন, সিলেটের রেঞ্জ ডিআইজি, র‍্যাব-৯ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড ও প্রশাসনের কর্মকর্তারা।

এসময় বিশাল র‍্যালি নিয়ে এসে শ্রদ্ধা নিবেদন করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ। র‍্যালিতে 'এক মুজিব লুকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা, মুজিব মানে মুক্তি, মুজিব আমার প্রেরণা' ইত্যাদি শ্লোগান দেন নেতাকর্মীরা। এরপর পুস্পস্তবক অর্পণ করে সিলেট জেলা যুবলীগ।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাব ৯।

ঐতিহাসিক এই দিনটি উদযাপন উপলক্ষে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন তিন দিনের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

এদিন বেলায় ১১ টায় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলেটের কবি নজরুল নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকাল ৩ টায় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৭ মার্চ বাঙালি জাতির জন্য একটি অবিস্মরণীয় দিন। দিনটি উপলক্ষে সিলেটের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

আইনিউজ/শাহ শরীফ উদ্দিন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়