নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশিত: ১৬:৩৯, ৭ মার্চ ২০২১
সিলেটে ইনজেকশন দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
ফাইল ছবি
সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় ইনজেকশন দিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর নাম সুফিয়া বেগম (২২)। সে থানা এলাকার গোয়াবাড়ির আয়নুল হকের স্ত্রী। এ ঘটনায় স্বামী আয়নুল হককে আটক করে জিজ্ঞাবাদ করছে পুলিশ।
রোববার (৭ মার্চ) সকাল ৭ টা ৫০ মিনিটে সুফিয়া বেগমকে হাসপাতালে নিয়ে গেলে তার আগেই মৃত্যু হয়েছে বলে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের চিকিৎসকরা পরিবারকে জানান।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, 'গত ৭ মাস আগে সুফিয়া বেগম ও আয়নুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকে মারধর করতেন স্বামী আয়নুল হক। এমন অবস্থায় গতকাল ৬ মার্চ স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। এসে রাতে সুফিয়া বেগমের শরীরে স্বামী আয়নুল হক ইনজেকশন পুশ করেন।
এসময় সুফিয়া বেগমের ছোট বোন ইনজেকশন দেওয়ার কারণ জানতে চাইলে আয়নুল হক স্ত্রীর শারিরীক দুর্বলতার কথা জানান। কিন্তু রাত ৪ টার দিকে সুফিয়া বেগমের শরীর খারাপ হলে তাকে সকালে হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসকরা জানান হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জানান, 'এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, মামলাও প্রক্রিয়াধীন।
আইনিউজ/শাহ শরীফ উদ্দিন
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























