নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশিত: ১২:৪৯, ৮ মার্চ ২০২১
আপডেট: ১২:৫২, ৮ মার্চ ২০২১
আপডেট: ১২:৫২, ৮ মার্চ ২০২১
সিলেট নগরীর ফুটপাতে মিলল বস্তাভর্তি জাতীয় পরিচয়পত্র
জব্দকৃত জাতীয় পরিচয়পত্র
সিলেট নগরীর খাসদবির এলাকায় পাওয়া গেল বস্তাভর্তি জাতীয় পরিচয়পত্র। এসব জাতীয় পরিচয়পত্র জব্দ করেছে পুলিশ।
রোববার (৭ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে এসব পরিচয়পত্র পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে এয়ারপোর্ট থানার পুলিশ এসে জাতীয় পরিচয়পত্রগুলো উদ্ধার করে।
স্থানীয় এক বাসিন্দা রোহান জানান, প্রথমে এসব পরিচয়পত্র আমরা পাই। খাসদবির এলাকায় একটু ফুটপাতের উপর ৩ টি বস্তা দেখতে পেয়ে বস্তাগুলো খুলে দেখি ২টি বস্তায় কিছু কাপড় আর একটি বস্তা ভর্তি জাতীয় পরিচয়পত্র। এ বস্তার ভিতর এলইডি বাল্বের কয়েকটি প্যাকেটও পাওয়া গেছে। পরে আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে জাতীয় পরিচয়পত্রগুলো নিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুর রহমান বলেন, একটি বস্তার ভেতর অনেকগুলো জাতীয় পরিচয়পত্র পেয়ে তা জব্দ করা হয়েছে। তবে কি পরিমাণ পরিচয়পত্র তা এখনো গণনা করা হয়নি। কিছুসময় পর গণনা করা হবে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্মার্টকার্ড পাওয়া পর আগের কার্ডগুলো জমা দিতে হয়। হয়ত এসব কার্ড ভর্তি বস্তা কেউ চুরি করে পরে কোন কারণে এখানে ফেলে গেছে।
আইনিউজ/ শাহ শরীফ উদ্দিন
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























