নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশিত: ১৫:১৩, ৮ মার্চ ২০২১
আপডেট: ১৫:১৪, ৮ মার্চ ২০২১
আপডেট: ১৫:১৪, ৮ মার্চ ২০২১
অটোরিকশার চালক-যাত্রী বেশে ছিনতাই করতেন তারা
গ্রেফতার তিন ছিনতাইকারী
অটোরিকশার চালক এবং যাত্রীবেশে ছিনতাই করতেন তারা তিনজন। একজন চালকের আসনে থাকলেও বাকি দুইজন থাকতেন যাত্রীর আসনে। তাদের লক্ষ্য থাকত একা থাকা কোন যাত্রী। এভাবেই দীর্ঘদিন থেকে সিলেট নগরীতে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটালেও এবার পুলিশের হাতে গ্রেফতার হলেন তারা।
সোমবার (৮ মার্চ) দুপুরে গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এর আগে, রোববার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে নগরীর শিবগঞ্জ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সিলেটের মোগলাবাজারের গঙ্গানগর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে জাওয়াদ ইসলাম অর্ণব, সুনামগঞ্জের দিরাইয়ের তাজপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে আমজাদ হোসেন ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের আমড়াপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুর রহিম ওরফে সুন্দর আলী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে শিবগঞ্জ থেকে টিলাগড় নেয়ার নাম করে মো. হুমায়ুন কবির শরীফ নামে এক যাত্রীকে সিএনজি অটোরিকশায় তুলে নেন ছিনতাইকারীরা। শিবগঞ্জ বাজারস্থ পানসি বাজার নামে একটি দোকানের সামনে পৌঁছালে তারা গাড়িটি উল্টোপথে ঘুরিয়ে নেন। এ সময় ওই যাত্রী উল্টোপথে যাওয়ার কারণ জানতে চাইলে তাকে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। পরে ওই যাত্রী চিৎকার করলে ছিনতাইকারীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) এবিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, গ্রেফতার তিন ছিনতাইকারীর বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছে। এদের মধ্যে ছিনতাইয়ের অভিযোগে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন অর্ণব। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় চারটি, জালালাবাদ থানায় একটি এবং মোগলাবাজার থানায় একটিসহ ছিনতাইয়ের মোট ছয়টি মামলা রয়েছে।
আইনিউজ/আরআর
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























