সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৩, ১১ মার্চ ২০২১
আপডেট: ২২:৫৭, ১১ মার্চ ২০২১
আপডেট: ২২:৫৭, ১১ মার্চ ২০২১
এমপি মাহমুদুস সামাদের মরদেহ সিলেট পৌঁছবে শুক্রবার
মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসের মরদেহ শুক্রবার (১২ মার্চ) সিলেটে পৌঁছবে।
এমপির পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১ টার দিকে ফেঞ্চুগঞ্জ এলাকায় নিজ বাড়িতে পৌঁছবে সামাদের মরদেহ। এদিন বিকেল ৫টায় ফেঞ্চুগঞ্জের কাসিম আলী স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ২টা ৪০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এমপি কয়েস। গত ৭ মার্চের অনুষ্ঠানে যোগ দিতে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন তিনি। তখন অসুস্থতা অনুভব করায় বিমান থেকে সরাসরি হাসপাতালে নেয়া হয় সাংসদকে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৭ মার্চ) রাতেই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকালে তার ফলাফল পজেটিভ আসে।
মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯৫৫ সালের ৩ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দেলোয়ার হোসেন চৌধুরী ও মায়ের নাম আছিয়া খানম চৌধুরী।
২০০৮ সালে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হন মাহমুদ উস সামাদ চৌধুরী। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এমপি হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এমপি নির্বাচিত হন মাহমুদ উস সামাদ চৌধুরী।
আইনিউজ/এসডিপি
সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস সামাদ আর নেই
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























