ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৯, ১২ মার্চ ২০২১
আপডেট: ২০:৫৪, ১২ মার্চ ২০২১

ফেঞ্চুগঞ্জে পৌঁছেছে এমপি মাহমুদ-উস সামাদের মরদেহ

সংগৃহীত

সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসের মরদেহ সিলেটের ফেঞ্চুগঞ্জে এসে পৌঁছেছে।

শুক্রবার (১২ মার্চ) দুপুর ১২ টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা মাঠে নিয়ে আসা হয় মরদেহ।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও  সংসদ সদস্যের পরিবারের সদস্যরা তার লাশ গ্রহণ করেন। এরপর সেখান থেকে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বিকাল ৪টা পর্যন্ত সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বিকাল ৫টায় কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর তার বাড়ির মসজিদের সঙ্গে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ২টা ৪০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এমপি কয়েস। গত ৭ মার্চের অনুষ্ঠানে যোগ দিতে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন তিনি। তখন অসুস্থতা অনুভব করায় বিমান থেকে সরাসরি হাসপাতালে নেয়া হয় সাংসদকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৭ মার্চ) রাতেই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকালে তার ফলাফল পজেটিভ আসে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়