সিলেট প্রতিনিধি
সর্বস্তরের শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত এমপি মাহমুদ উস সামাদ
এমপি মাহমুদ উস সামাদের জানাজা
সবস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে বিকেল সোয়া ৫টায় ফেঞ্চুগঞ্জের কাশিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা সম্পন্ন হয়। টানা তিনবারের নির্বাচিত এ এমপির জানাজায় লাখো মানুষ উপস্থিত হয়েছিল।
শুক্রবার বেলা ১২ টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা মাঠে নিয়ে আসা হয় এমপির মরদেহ। সেখানে সারাদিন চলে শ্রদ্ধা নিবেদন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাকে।
সাংসদের প্রতি শোক জানাতে তার নিজ বাড়িতে খোলা হয়েছে শোকবই। এতে অনেকেই শোকগাঁথা লিখে প্রয়াত এই সাংসদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ২টা ৪০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমপি সামাদ। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।
মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯৫৫ সালের ৩ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দেলোয়ার হোসেন চৌধুরী ও মায়ের নাম আছিয়া খানম চৌধুরী।
২০০৮ সালে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হন মাহমুদ উস সামাদ চৌধুরী। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এমপি হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এমপি নির্বাচিত হন মাহমুদ উস সামাদ চৌধুরী।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























