সিলেট প্রতিনিধি
সিলেটে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
ফাইল ছবি
সিলেটের সৈয়দপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে খায়রুল আলম সুমন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শিশুটির পিতা বাদী হয়ে শাহপরান থানায় অভিযুক্ত সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন।
ভুক্তভোগী শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এ ভর্তি করা হয়েছে।
মামলা এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মার্চ দুপুরে সাড়ে ৩ বছরের শিশুটি খায়রুল আলম সুমনের বাসায় গিয়ে তার মেয়ের সাথে খেলাধুলা করছিল। এ সময় সুমন শিশুটিকে মজা দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে একাধিকবার যৌনপীড়ন করে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি তখন কান্নাকাটি করলে সুমন তখন এ বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরবর্তীতে শিশুটির মা শিশুটিকে গোসল করাতে নিয়ে গেলে বিষয়টি ধরা পড়ে। তখন শিশুটি তার মাকে সার্বিক বিষয় খুলে বলে।
এ বিষয়ে সিলেট শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে খায়রুল আলম সুমন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিশুটির পিতা। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























