ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ১৩ মার্চ ২০২১
আপডেট: ১৬:৫৫, ১৩ মার্চ ২০২১

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটে আগামী ১৪ মার্চ থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সমঝোতা বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদের উপস্থিতিতে আপোষ বৈঠকের কর্মাবিরতি স্থগিত করা হয় বলে জানান তারা।

শুক্রবার সকালে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দদেরকে নিয়ে  এক বৈঠকে বসেন শফিউল আলম চৌধুরী নাদেল , মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ এবং ঘটনার মধ্যস্থতাকারী সিলেট জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি চেয়ারম্যান শেখ মকন মিয়া, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপিত আব্দুর রহমান রিপন ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি আতিকুর রহমান।

এসময় শ্রমিক নেতারা জানান, বৈঠকে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শ্রমিকদের ঘোষিত কর্মসূচি স্থগিত করার জন্য নেতৃবৃন্দ আহবান জানালে এবং শ্রমিকদের দাবী-ধাওয়া পুরনের আশ্বাস প্রদান করা হলে শ্রমিক নেতৃবৃন্দ অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত ঘোষণা করেন। 

এর আগে বুধবার (৩ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর এক স্মারকলিপিতে দেন পরিবহন শ্রমিকরা। এ সময় তারা জানান- ১৩ মার্চের মধ্যে তিন দফা দাবি মেনে না নিলে ১৪ই মার্চ রোববার ভোর ৬ টা থেকে সিলেট জেলার পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি শুরু করবেন।

পরিবহন শ্রমিকদের ঘোষিত ৩ দফা দাবির মধ্যে রয়েছে- কোতোয়ালি থানায় শ্রমিক ও নেতৃবৃন্দের উপর দায়ের করা মিথ্যা মামলাদ্বয় প্রত্যাহার, ভাঙচুরকৃত গাড়ির ক্ষতিপূরণ ও আটককৃত গাড়ি ফেরত দেওয়া এবং গাড়ি রাখার জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়