ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১২:১৮, ১৭ মার্চ ২০২১
আপডেট: ১২:২০, ১৭ মার্চ ২০২১

জাতির পিতার জন্মদিনে সিলেটে বর্ণাঢ্য আয়োজন

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। 

সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণে স্থাপিত বংগবন্ধুর ম্যুরালে বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসির পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। 

পরে জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়। 

এদিকে দিবসটি উপলক্ষে বিকেল চারটায় সিলেট জেলা পরিষদের আয়োজনে শুরু হবে তিনদিনব্যপী 'বঙ্গবিন্ধু উৎসব'। এছাড়া আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়