ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৮, ১৭ মার্চ ২০২১

মৌলভীবাজারে স্বাধীনতা উৎসব শুরু

মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১২ দিনব্যাপী স্বাধীনতা উৎসব শুরু হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষকে স্বরণীয় করে রাখতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে  মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠন।

পঞ্চাশটি রঙিন বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন

পরে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গণে ৫০টি রঙিন বেলুন উড়িয়ে জেলা প্রশাসন আয়োজিত ১২দিনব্যাপি স্বাধীনতা উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ।

এসময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ক্ষুদ্র ও কুটি শিল্প মেলা

এরপর স্বাধীনতা উৎসব উপলক্ষে ১০দিনব্যাপী ক্ষুদ্র ও কুটি শিল্প মেলা উদ্বোধন করেন নেছার আহমদ এমপি। এসময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিসিক কর্তৃপক্ষসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মেলায় স্থানীয় ও বিভিন্ন জেলার ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন।

বারোদিনব্যাপী অনুষ্ঠান

স্বাধীনতা উৎসবে ১২দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যতিক্রমী পরিবেশনা থাকবে। এতে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, সাতটি উপজেলা প্রশাসন, মৌলভীবাজার পৌরসভাসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করবে।

এছাড়া মৌলভীবাজারে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন নিয়ে তথ্যচিত্র, মঞ্চ নাটক, আতশবাজি, মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের মিথস্ক্রীয়া, স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বীরাঙ্গণাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

জেলা প্রশাসকমীর নাহিদ আহসান জানান- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী একসাথে পালন করতে স্বাধীনতা উৎসবের আয়োজন করা হয়েছে। আশা করছি সকলের সমন্বিত সহযোগিতায় স্বাধীনতা উৎসব স্বরণীয় হয়ে থাকবে মৌলভীবাজারবাসীর কাছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়