শাহ শরীফ উদ্দিন, সিলেট
আপডেট: ২২:৫১, ১৭ মার্চ ২০২১
লাল সবুজের নগরী সিলেট, আছে বঙ্গবন্ধুর বাড়ি!
টুঙ্গিপাড়ার বাড়ির আদলে তৈরি করা হয়েছে সিলেট জেলা স্টেডিয়াম
তর্জনী উঁচু করে বাঙালি জাতিকে পথনির্দেশ দেয়া জাতির জনকের জন্মদিন ১৭ মার্চ। বুধবার দেশব্যাপী পালিত হয়েছে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন। দিনটি উপলক্ষে সারা দেশের ন্যায় সিলেটেও চলছে ব্যাপক আয়োজন। নগর সেজেছে লাল সবুজের সাজে। আর নগরীর প্রাণকেন্দ্র রিকাবীবাজার হয়ে উঠেছে টুঙ্গিপাড়া।
সকাল ৯ টায় প্রথমে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সিলেট বিভাগীয় কমিশনারের ফুলেল শ্রদ্ধার মধ্যদিয়ে শুরু হয় দিনটির আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর থেকে নগরীর আনাচে কানাচে চলছে ব্যাপক আয়োজন। যে আয়োজনটি সব থেকে ব্যাতিক্রম সেটি 'বঙ্গবন্ধু উৎসব'। জেলা পরিষদ সিলেটের আয়োজনে ৩ দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে বিকাল ৪ টায় সিলেটের রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে।

জাতির জনকের জন্মস্থান টুঙ্গিপাড়ার বাড়ির আদলে একটি মঞ্চ তৈরি করে তাদের এ উৎসবের সূচনা করে জেলা পরিষদ। তাদের এমন ব্যতিক্রমী আয়োজনে সহযোগিতা করছে সিলেট জেলা প্রশাসন। বিকাল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুতফুল রহমানের সভাপতিত্বে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর জীবন, কর্মসহ নানা বিষয়ে আলোচনা করেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, জেলা প্রশাসক এম.কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা প্রশাসকের প্রধান নির্বাহী দেবোজ্যিত সিনহা, সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এ পর্বে অংশগ্রহণ করেন একঝাঁক আবৃত্তি শিল্পী। অনুষ্ঠানজুড়ে ছিল গান, কবিতা, আবৃত্তি, নৃত্য আর শিশুদের বিশেষ পরিবেশনা।

এছাড়া জাতির জনকের ১০১তম জন্মদিন উপলক্ষে পুরো নগর সাজানো হয়েছে বর্ণিল সাজে। করা হয়েছে লালা-সবুজের আলোকসজ্জা। নগরীর প্রবেশদ্বার কীন ব্রিজে লাল-সবুজের আলোকসজ্জা স্বাগত জানাচ্ছে পথচারীদের। সার্কিট হাউস এলাকার আলোকসজ্জাও যেন নজর কাড়ে সকলের। কেবল একটি কিংবা দুইটি প্রতিষ্ঠানই নয়, পুরো নগরী যেন আলোকময়। অধিকাংশ সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান সেজেছে ভিন্ন এক সাজে। বাদ পড়েনি বিপণিবিতান। এ যেন এক লাল-সবুজের নগরী।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























