নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশিত: ১৫:২৮, ১৮ মার্চ ২০২১
লন্ডন থেকে সিলেটে আসা আরও ১৫২ যাত্রী কোয়ারেন্টাইনে
লন্ডন থেকে সিলেটে আসা আরও ১৫২ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে বাংলাদেশ বিমানের (বিজি-২০২) ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ১১ টি হোটেলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
বিমানবন্দর সূত্র জানায় যাত্রীরা সকালে সিলেটে এসে পৌঁছলে দুপুর ১ টার দিকে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে তাদের মোট ১১ টি হোটেলে ভাগ করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
এসব যাত্রীদের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ৩৫ জন, হোটেল অনুরাগে ২০ জন, হোটেল নূরজাহানে ১০ জন, হোটেল হলিগেটে ৩১ জন, হোটেল হলি সাইডে ২০ জন, হোটেল লা রোযে ৭ জন, হোটেল লা ভিস্তায় ১১ জন, হোটেল রেইন বো গেষ্ট হাউজে ৩ জন, রয়েল প্লামে ১০ জন, হোমকয়েন্টারে ৫ মিলে সর্বমোট ১৫২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
তাদের সবাইকে আগামী ৭ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























