ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৩:২১, ২০ মার্চ ২০২১

সিলেটে অটোরিকশায় তুলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ৪

গত ১৯ ফেব্রুয়ারির সন্ধ্যা। হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল যাওয়ার উদ্দেশ্য একটি অটোরিকশায় উঠেন এক তরুণী। কিন্তু অটোরিকশা চালক তরুণীকে চন্ডিপুল না নিয়ে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে ৪ যুবক মিলে পালাক্রমে ধর্ষণ করে ওই তরুণীকে। কিন্তু ধর্ষণের পর থেকেই অজ্ঞাত ছিলেন ৪ যুবক। সেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

বৃহস্পতিবার প্রথমে একজনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য তিন আসামিকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২০ মার্চ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দুইজন।

বিষয়টি আইনিউজকে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।

তিনি বলেন, মামলাটি ক্লুলেস ছিলো। গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে ওই তরুণীকে চন্ডিপুল পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তুলে চার যুবক। তবে চন্ডিপুলে না নামিয়ে তরুণীকে জোরপূর্বক অজ্ঞাতস্থানে নিয়ে যায় তারা। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ওই তরুণীকে রাত সাড়ে ৯টায় অটোরিকশায় করে লালাবাজারের পাশে নামিয়ে দিয়ে যায়।

এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমা থানায় মামলা করেন আক্রান্ত তরুণীর বোন। কিন্তু শুরু থেকেই ঘটনাটা অনেকটাই ক্লুলেস ছিলো। এরপর পুলিশ দীর্ঘ তদন্ত ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সক্ষম হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত সুরমান খানকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একে একে সোহেল মিয়া (২৮), জামাল খাঁন (৩৫) ও সাইফুর রহমান বাবুলকে (২৩) গ্রেফতার করা হয়। তারা সকলেই সিলেটের ওসমানী নগরের বাসিন্দা।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের আরও বলেন, ওসমানীনগর থানাধীন চন্ডীত্তীয়র গ্রামের কালা চাঁদের তলার দক্ষিণ পাশে রুনি হাওড় নামক স্থানে খালি জমিতে নিয়ে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে তারা।

এরপর শুক্রবার গ্রেপ্তারকৃত সোহেল মিয়া, জামাল খাঁন (৩৫) ও সাইফুর রহমান বাবুল (২৩) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আইনিউজ/শাহ শরীফ উদ্দিন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়