মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:৪৭, ২০ মার্চ ২০২১
মৌলভীবাজার পৌরসভায় মশক নিধন কর্মসূচি শুরু
মশায় অতিষ্ঠ শহরবাসী। অন্যান্য যোকোনো সময়ে চেয়ে এই সময়ে মশার উৎপাত অনেক বেশি।এ অবস্থায় মৌলভীবাজার পৌরসভা শুরু করেছে মশক নিধন কর্মসূচি। সবকটি ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে চলবে মশা নিধন ও মশার লার্ভা ধ্বংসের কার্যক্রম।
শনিবার (২০ মার্চ) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে ১৫ দিনব্যাপী মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় পৌর কাউন্সিলর নাহিদ হোসেন, সালেহ আহমদ পাপ্পুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র ফজলুর রহমান জানান, ছয়টি মেশিন দিয়ে পৌরসভার নয়টি ওয়ার্ডে টানা ১৫ দিন নালা-নর্দমা, বাসা-বাড়িসহ সকল স্থানে মশক নিধনের ওষুধ ছিটানো হবে।
এছাড়া নয়টি ওয়ার্ডে আরো নয়টি মেশিন দিয়ে মশার লার্ভা ধ্বংসের কার্যক্রম চলবে। ঢাকা উত্তর সিটিতে মশা নিধনে যে ওধুষ ছিটানো হচ্ছে মৌলভীবাজার পৌরসভায় সেই ওধুষ নেওয়া হয়েছে বলে জানান মেয়র।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























