ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৫:৫৮, ২০ মার্চ ২০২১
আপডেট: ২০:১৮, ২০ মার্চ ২০২১

সিলেট-চট্টগ্রাম রুটে বিমান চলাচল সপ্তাহে দুইদিন, ভাড়া ৪২০০ টাকা

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ প্রত্যাশার অবসান ঘটিয়ে সিলেট-চট্টগ্রাম রুটে চালু হয়েছে বিমানের সরাসরি ফ্লাইট। রোববার থেকে সপ্তাহে ২ দিন বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইট এ রোটে চলাচল করবে। ইতোমধ্যে এ রোটে ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত বুধবার (১৭ মার্চ) দুপুর ১ টা ১৫ মিনিটে ৪৭ জন যাত্রী নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিমান উড্ডয়নের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বুধবার প্রথম দিন আনুষ্ঠানিকভাবে এ রোটে বিমানের সার্ভিস শুরু হলেও এখন থেকে সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার সিলেট থেকে চট্টগ্রাম যাবে দুইটি বিমান। আর বৃহস্পতিবার ও মঙ্গলবার দুইদিন চট্টগ্রাম থেকে সিলেটে আসবে বিমান।

দিনগুলোতে দুপুর ১ টা ১৫ মিনিটে দুইটি ফ্লাইট যাওয়া আসা করবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ সিলেট জেলা ব্যবস্থাপক মো. ফারুক আলম।

এসব বিমানে আপাতত সকল যাত্রীদের জন্য ৪ হাজার ২০০ টাকা করে ভাড়া নির্ধারণ করে রোববার দুপুর ১ টা ১৫ মিনিট থেকে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আইনিউজকে জানিয়েছেন তিনি।

উদ্বোধনের পর যাত্রীদের আগ্রহ কি পরিমাণ এমন প্রশ্নে তিনি বলেন, যাত্রীদের ব্যাপক আগ্রহ আছে। উদ্বোধনী দিনই ৪৭ যাত্রী নিয়ে বিমান ছেড়েছে। তাছাড়া এ রোটে বিমান চালু করার জন্য মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো।

আইনিউজ/শাহ শরীফ উদ্দিন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়