ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৮:২৬, ২১ মার্চ ২০২১
আপডেট: ১৪:১৩, ২২ মার্চ ২০২১

সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে উধাও ৯ জন

সিলেটে লন্ডন ফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নানা অনিয়ম আর টাকার বিনিময় বাইরে ঘোরাফেরার অভিযোগ শুরু থেকে ব্যাপক ভাবে থাকলেও এবার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে একই পরিবারের ৯ জন পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর এক সদস্য পরিদর্শনে গেলে ব্রিটানিয়া হোটেলে থাকা প্রবাসীদের মধ্যে ৯ জনের অনুপস্থিতি দেখতে পান। তারা সবাই গত ১৮ মার্চ বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে সিলেটে এসেছিলেন বলে একটি সূত্র জানিয়েছে।

পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন পুরুষ আর বাকি আট জন নারী। হোটেল ব্রিটানিয়ার রেজিস্ট্রার থেকে প্রাপ্ত তথ্যমতে এ ৯ জন হলেন- আব্দুল মালিক, রুনা আক্তার, তামিমা আক্তার, তাইবা আক্তার, রুবাবা আক্তার, রাহিমা বেগম, রাদিয়া আক্তার, শায়মা বেগম, ম. তাহমিদ চৌধুরী।

এ ব্যাপারে হোটেল ম্যানেজার কাওসার খান বলেন, 'প্রতিদিন সকাল ও রাতে দুইবার গণনা করা হয়। সকালেও আমরা গণনা করার সময় এ ৯ জন হোটেলে ছিলেন। কিন্তু এনএসআই এর এক সদস্য দুপুরে হোটেলে আসলে ৯ জনকে হোটেলে না পেয়ে বিষয়টি আমাকে অবগত করেন। পরে এসব প্রবাসীদের সাথে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, নিকটাত্মীয় কেউ একজন গুরুতর অসুস্থ হওয়ায় তারা বেরিয়ে এসেছিলেন। আবার হোটেলে ফিরছেন।'

এদিকে এসব হোটেলে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। কি ভাবে তারা বেরিয়ে গেলেন এমন প্রশ্নে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, 'আমি শুনেছি ৯ জন উধাও হয়ে গেছেন। কিন্তু কি ভাবে তারা গেলেন বা যারা গিয়েছেন তারা কারা তার কোন সঠিক তথ্য এখনো পাইনি। আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাপারটি অবগত করেছি। সঠিক তথ্য নিয়ে তার পর বুঝতে পারব তারা কি ভাবে গেলেন বা আমাদের পুলিশ সদস্যরা তখন কোথায় ছিলো বা কি করছিলো। এ ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।'

সংশ্লিষ্ট খবর

সিলেটে কোয়ারেন্টাইনে ফিরলেন পালিয়ে যাওয়া ৯ জন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়