নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে ৯ প্রবাসী উধাও হওয়ার ঘটনায় হোটেলের সাথে চুক্তি বাতিল
ব্রিটানিয়া হোটেল
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ভেঙে ৯ প্রবাসী উধাও হয়ে যাওয়ার ঘটনায় সিলেট নগরীর আম্বরখানা ব্রিটানিয়া হোটেলের সাথে চুক্তি বাতিল করেছে প্রশাসন।
রোববার (২১ মার্চ) দুপুরে একই পরিবারের ৯ প্রবাসী হোটেল থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটার পর রাতেই ওই হোটেলের সাথে চুক্তি বাতিল করা হয় বলে জানিয়েছেন সহকারী কমিশনার (সাধারণ শাখা, কোভিড-১৯ সেল, মিডিয়া সেল) শামিমা লাবিবা অর্ণব।
চুক্তি বাতিলের পর রাতেই ওই হোটেলে অবস্থানরত সকল প্রবাসীদের অন্যান্য হোটেলে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে রোববার দুপুরে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই ) দুই কর্মকর্তা পরিদর্শনে গেলে ব্রিটানিয়া হোটেলে থাকা প্রবাসীদের মধ্যে ৯ জনের অনুপস্থিতি দেখতে পান। এসময় অনুপস্থিত প্রবাসীদের খোঁজ করেন এনএসআই সদস্যরা। পরে হোটেল কর্তৃপক্ষ থেকে ওই ৯ জনের সাথে যোগাযোগ করা হলে তারা জকিগঞ্জে গ্রামের বাড়িতে এক অসুস্থ স্বজনকে দেখতে গিয়েছেন বলে জানান। এমনকি তারা সন্ধ্যায় ফিরে আসবেন বলে হোটেল ম্যানেজারকে আশ্বস্ত করেন। এ ঘটনা প্রচার হলে নড়েচড়ে বসে প্রশাসন। এর পর রাত ৮ টার দিকে হোটেলে ফিরেন তারা। হোটেলে ফিরার পর ৩ শিশু ছাড়া বাকি ৬ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। এসময় দায়িত্বে অবহেলার অভিযোগে হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি বাতিল করা হয়।
সকলের চোখ ফাঁকি দিয়ে চলে যাওয়া প্রবাসীরা হলেন- আব্দুল মালিক (৪৬), রুনা আক্তার (৪৪), তামিমা আক্তার(৯), তায়্যিবা আক্তার (১১), রুবাবা আক্তার (৪৩), রাহিমা বেগম (৪৩), রাদিয়া আক্তার (১১), সায়েমা বেগম (১৮) ও এম তাহমিদ চৌধুরী (৪)। তারা সবাই একই পরিবারের সদস্য ও জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।
গত ১৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিজি-২০২ বিমানের ফ্লাইটে করে ১৫২ জন যুক্তরাজ্য প্রবাসী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এদের মধ্যে এই ৯ জনও ছিলেন।
মূলত যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে গত ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে সরকার। এজন্য সিলেটের ১০টি হোটেলকে নির্ধারণ করা হয়। ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য হতে আসা যাত্রীরা প্রশাসনের সহযোগিতায় এসব হোটেলে কোয়ারেন্টাইনে থাকছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রিটানিয়া হোটেলের সাথে চুক্তি বাতিলের পর আজ সোমবার (২২ মার্চ) লন্ডন থেকে আরও ১৪০ জন যাত্রী সিলেটে এসেছেন। তাদের সকলকে নগরীর ১০ টি হোটেলে ভাগ করে কোয়ারেন্টাইনে পাঠানো হলেও ব্রিটানিয়া হোটেলে কাউকে দেওয়া হয়নি।
আইনিউজ/শাহ শরীফ উদ্দিন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























